শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র তহুরাদের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫২ এএম

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। দু’বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বানী ছোটনের দল। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ১৪ মিনিটে প্রথম আক্রমণে যায় বাংলাদেশ। আর ২১ মিনিটে তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। চলতি আসরে এটাই প্রথম গোল বাংলাদেশের। প্রথমার্ধের বাকি সময় বাংলাদেশের পোস্টের নিচে দেয়াল হয়ে ছিলেন গোলরক্ষক রূপনা চাকমা। ফিরিয়েছেন অজি মেয়েদের আক্রমণ। ৭৬ মিনিটে কর্নার থেকে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। পরের মিনিটেই দলকে আবারও এগিয়ে যাওয়ার আনন্দে মাতান তহুরা। ৮০ মিনিটে জোইসের শট লাফিয়ে ওঠা গোলরক্ষক রুপনার মাথার ওপর দিয়ে জালে জড়ালে ফের সমতায় ফেরে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে এবারের আসর শেষ করল বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত