হাজার মাইল দূরে থেকেও নিকের ‘হাতে’ প্রিয়াঙ্কা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৭ এএম

ছবির কাজে একজন আছেন মুম্বাইয়ে। আরেকজন সেই আমেরিকায়, ব্যস্ত কনসার্টে। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের এই দূরত্ব ভালোবাসার কাছে যেন নস্যি। শত ব্যস্ততার মাঝেও তারা আছেন হাতে-হাতে, হৃদয়ে-হৃদয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন গায়ক নিক একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে কনসার্টে মঞ্চে ওঠার সময় স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে ভিডিও চ্যাট করছেন। সেটি করতে করতেই মোবাইল হাতে নিয়ে চলে যান দর্শকদের ভেতর।

নিক-প্রিয়াঙ্কার এমন রসায়ন নতুন কিছু নয়। বিয়ের পর থেকেই তাদের ভালোবাসা সবার মুখেমুখে।

ডিসেম্বরের শুরুতে দুজনের বিয়ে হয়। খ্রিষ্টান রীতিতে বিয়ে হয় ১ ডিসেম্বর। পরদিন হয় হিন্দু রীতিতে।

প্রিয়াঙ্কা সর্বশেষ ছবি করেন ২০১৬ সালে। সম্প্রতি সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে অভিনয় করছেন তিনি। এখন এই ছবির প্রচারণায় ব্যস্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত