মাদারীপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯ পিএম

মাদারীপুরের রাজৈরে রাজীব শেখ (১৬) নামে এক চালককে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী ম-লবাড়ীর কাছে এ ঘটনা ঘটে। নিহত রাজীব রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন হৃদয়নন্দী আদর্শ গ্রামের হোসেন শেখের ছেলে। গতকাল রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীর পাড় সেতুর কাছ থেকে তিন-চারজন রাজীবের অটোভ্যান ভাড়া করে নিয়ে যায়। সন্ধ্যা ৭টা দিকে রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী ম-লবাড়ীর কাছে রাস্তার পাশে চালকের লাশ এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়। পুলিশ রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রাজৈর থানার ওসি মো. শাহজাহান বলেন, লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত