মেষ : শিল্পী-সাহিত্যিকদের সাফল্যের দিন। শিক্ষা সফরের সুযোগ আসতে পারে। আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে।
বৃষ : পুরনো চাকরি শেষ হয়ে নতুন চাকরির সম্ভাবনা। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্বের অবসান হবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
মিথুন : অলসতা ও পেটের রোগে কাজে অনীহা দেখা দেবে। ঠা-া লাগতে পারে। উপার্জনে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।
কর্কট : কর্মে উন্নতি হবে। তবে খরচ অত্যধিক বেশি। বন্ধুদের সহযোগিতা পাওয়া গেলেও বেশি বিশ্বাস করবেন না।
সিংহ : কাজের চাপ বাড়বে। যেমন আয় হবে, তেমন অর্থ সঞ্চয় হবে না। স্বাস্থ্যের দিকে নজর দিন।
কন্যা : শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরিতে সুযোগ ও ব্যস্ততা বাড়বে। স্বাস্থ্য খাতে খরচ বেশি হবে। আত্মীয়র সাহায্যের প্রয়োজন হতে পারে।
তুলা : অনৈতিক কাজের সুযোগ পাবেন। সম্মান বাঁচাতে এড়িয়ে চলুন এবং বিদেশ গমনের সুযোগ গ্রহণ করুন। চাপ সৃষ্টি না করলে পাওনা টাকা আদায় হবে না।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দেবে এবং হঠাৎ আয়ের নতুন পথ পাবেন। আশা পূরণ হবে। আয় বাড়বে।
ধনু : স্ত্রীর জন্য ব্যয় বাড়বে। স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে আনন্দ পাবেন এবং গায়ের ব্যথা, চর্মরোগ ও যৌনরোগের ভয় আছে।
মকর : পরিচিত ব্যক্তির সহযোগিতায় কাজে সফল হবেন। ঋণ ও ব্যয় বাড়বে। ভ্রমণ যোগ আছে।
কুম্ভ : প্রকাশ্য শত্রুরা কিছুটা বন্ধুভাবাপন্ন হবে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না। কর্মে সফলতা পাওয়া যাবে।
মীন : দাম্পত্য কলহ আইনে মীমাংসা হবে। শক্তিশালী শত্রুদের নিজ বুদ্ধিতে পরাস্ত করুন। রোগ ভোগ থাকলেও সম্পদ বৃদ্ধি হবে।
