তিনজন ধরে লাখো জনকে আড়াল করলে প্রশংসা পাবে না সরকার: গয়েশ্বর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৫ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যুবলীগের তিনজনকে ধরে লাখখানেক দুর্নীতিবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের আড়াল করলে সরকার কোনো প্রশংসা পাবে না।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

সরকারের শুদ্ধি অভযান নিয়ে বিএনপিকে উদ্দেশ করে সম্প্রতি এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘নেতিবাচক কথা বলবেন না, প্রশংসা করুন।’

তার সেই বক্তব্যের কথা উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘আমরা অবশ্যই প্রশংসা করব, যারা এই চলমান প্রক্রিয়াকে অব্যাহত রাখবে। তবে তিনটি লোককে গ্রেপ্তারের মধ্য দিয়ে লাখখানেক লোককে আড়াল করার চেষ্টা হলে, সেক্ষেত্রে আমরা অসহায়। সেক্ষেত্রে আমরা প্রশংসা করতে পারব না। কিন্তু এদের আইনের আওতায় এনে, এদের থেকে প্রাপ্ত অর্থ যদি রাষ্ট্রীয় কোষাগারে যায়, অবশ্যই ধন্যবাদ দেব। তাদের সহযোগিতা করার সদিচ্ছা আমাদের আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত