উপার্জন তৃপ্তিদায়ক নয় বৃষের, স্ত্রীর অসুখে ব্যয় বাড়বে তুলার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪০ এএম

মেষ : চাকরিজীবীদের বিদেশ ভ্রমণের যোগ আছে। মায়ের চর্ম ও ডায়াবেটিস রোগ বাড়ার আশঙ্কা আছে। বর্তমান বাসস্থানে অতৃপ্তি যোগ দেখা যায়।

বৃষ : চাকরির জন্য বিদেশ গমন হতে পারে। উপার্জন তৃপ্তিদায়ক নয়। প্রেম ও রোমাঞ্চ শুভ।

মিথুন : দ্রুত ধনী হতে অবৈধ পথে যাওয়ার জন্য বন্ধুদের চাপ থাকবে। বাড়িছাড়া হওয়ার আশঙ্কা আছে। স্ত্রী শারীরিক পীড়ায় কষ্ট পাবে।

কর্কট : চিরস্থায়ীভাবে বিদেশে যাওয়ার পরিবেশ আসবে। ঠান্ডাজনিত রোগ হতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্কের উন্নতি হবে।

সিংহ : বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। সন্তানের বিয়ের যোগ আছে। ব্যয় বাড়বে, তাই মেজাজ নিয়ন্ত্রণ করুন।

কন্যা : কর্মক্ষেত্রে তৃপ্তি সুদূর পরাহত। আশা পূরণে দেরি হবে। বাড়ি-গাড়িতে পুঁজি বিনিয়োগ করলে অনেক লাভ হবে।

তুলা : স্থায়ী প্রবাসী হওয়ার সব কার্য সম্পন্ন হয়েছে। বিদেশে শ্রমিক নিয়োগের ব্যবসা ভালো হবে। স্ত্রীর অসুখে ব্যয় বাড়বে।

বৃশ্চিক : চাকরির জন্য বিদেশ গমন। বর্তমান কর্মক্ষেত্রে ঝামেলা আছে। অর্থ সঞ্চয়ের পরিবেশ থাকবে।

ধনু : বিদেশে এবং শ্রমবাজারে ভালো ব্যবসা হবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে। স্ত্রীর স্বাস্থ্য খারাপ যাবে।

মকর : পরিশ্রমে কষ্ট উদ্ধার হবে। স্ত্রীর স্বাস্থ্য উদ্ধারের জন্য বিদেশ যেতে হবে। ব্যয় বাড়বে।

কুম্ভ : কাজে অসতর্ক হলে বিপদ হবে। শত্রুতার জন্য প্রেমে বিচ্ছেদ হবে। সম্পদ যোগ আছে।

মীন : কর্মে উন্নতি হলেও সংসারে ঝামেলা থেকে যাবে। স্ত্রী ও শত্রুরা একসঙ্গে বিপদে ফেলার চেষ্টা করবে। সন্তানের স্বাস্থ্য খারাপ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত