আধুনিক সাজসজ্জা দেশি-বিদেশি খাবার নিয়ে বনানীতে আছে টুইন টেরেস রেস্তোরাঁ। রেস্তোরাঁটিতে রয়েছে রাশিয়া, চাইনিজ, থাই এবং সব ধরনের বাঙালি খাবারের আয়োজন। খোলামেলা বাগান ও শীতাতপ নিয়ন্ত্রিত দুটি এরিয়া জন্মদিন, করপোরেট পার্টি বা বন্ধুদের আড্ডার জন্য রয়েছে দারুণ জায়গা। যারা কাবাব খেতে পছন্দ করেন, তাদের জন্য রয়েছে নানা ধরনের কাবাবের আইটেম। যেমন— চিকেন টিক্কা কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন হাড়িয়া কাবাব, বিফ শিক কাবাব এবং আরও আছে বিফ মাসালা, চিকেন কারি ইত্যাদি।
চায়নিজ খাবারের মধ্যে আছে থাই স্যুপ, থাই ফ্রায়েড চিকেন, চাইনিজ ফ্রায়েড রাইস, চিকেন চিলি অনিওন, চাইনিজ ভেজিটেবল, থাই স্যুপ, কর্ণ স্যুপ, স্প্রিং রোল, রোশটেড পটেটো, ভেজিটেবল পাকোড়া, অন্থন, ফ্রেঞ্চটোস্ট, প্রন রেড কারি ইত্যাদি। একই সঙ্গে রয়েছে নানা স্বাদের বিদেশি সালাদ। আছে স্লাইস সালাদ, গ্রিক সালাদ, পাস্তা সালাদ, রাশিয়ান সালাদ, গ্রিল চিকেন সালাদ, সুইট কর্ন সালাদ ইত্যাদি।
বাঙালি খাবারের তালিকায় রয়েছে— হাঁসের মাংসের ভুনা ও সঙ্গে ভুনা খিচুড়ি, গরুর মাংসের ভুনা, ডিমের কারি, বেগুন ভাজা, চিংড়ি ভর্তা, চিকেন রোস্ট, বিফ ভুনা, ভেজিটেবল মালাই কারি, রুই ফিশ ভুনা, ডাল ফ্রাই এবং ডিমের কোর্মা। খাবার শেষে রয়েছে নানা রকম সফট ড্রিংকসের ব্যবস্থা। পার্টি ছাড়াও প্রতি শুক্রবরে বুফে আয়োজন রয়েছে। লাঞ্চে ও ডিনারে কিন্তু অবশ্যই অগ্রিম বুকিং লাগবে। এটি শীতাতপ নিয়ন্ত্রিত লাউঞ্জ। ঢাকার যেকোনো প্রান্ত থেকে যেতে পারবেন বনানীর ১০ নম্বর রোডের ৬৬ নম্বর বাড়িতে টুইন টেরেস রেস্তোরাঁয়। রেস্তোরাঁটি সকাল ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। যেকোনো অনুষ্ঠানের জন্য ফোন করতে পারেন : ০১৬১৩-২১৪১৬০-এ নম্বরে।
