মোংলায় নৌ প্রতিমন্ত্রী

খালিদ বিএনপি-জামায়াত খুলনা অঞ্চলকে মৃত বানিয়েছিল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৭ পিএম

মোংলা বন্দরসহ খুলনা ও বাগেরহাট অঞ্চলকে বিএনপি-জামায়াত মৃত বানিয়েছিল বলে অভিযোগ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের জীবনদান করেছেন। তার পদক্ষেপেই মোংলা বন্দর আগামী তিন-চার বছরে অপার সম্ভাবনার বন্দরে পরিণত হতে চলেছে।’

গতকাল বুধবার দুপুরে মোংলা বন্দর কর্র্তৃপক্ষের সম্মেলনকক্ষে ১৫তম বন্দর উপদেষ্টা কমিটির সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ‘মোংলা এখন আন্তর্জাতিক বন্দর। এর সুবিধা প্রতিবেশী ভারতও নিচ্ছে।’

সভায় খুলনা সিটি করপোরেশেনের মেয়র তালুকদার আবদুল খালেক, বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত