মূল আসামি আড়াল করার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৫ এএম

ঝিনাইদহ সদরের পানামী গ্রামে বাদল বিশ্বাস হত্যা মামলার মূল আসামিদের আড়াল করে নিরপরাধীদের হয়রানি করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সুজন কুন্ডু। তিনি বলেন, গত ১৮ জুলাই পানামী গ্রামের একটি কলাবাগান থেকে ওই গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে বাদল বিশ্বাসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গত ৩০ জুলাই তিনি যশোরের একটি ক্লিনিকে মারা যান।

সুজন অভিযোগ করেন, বাদল যখন বেঁচে ছিলেন তখন তিনি কাউকে দোষারোপ করেননি। এছাড়া নিহতের বাবা অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করলেও রাজনৈতিক প্রতিপক্ষ পুলিশকে ম্যানেজ করে গ্রামের কয়েকজন নিরপরাধ ব্যক্তির নামে হত্যা মামলার চার্জশিট দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত