পাকিস্তানে ক্রিকেট ফেরাতে মিসবাহর আহ্বান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৪ এএম

পাকিস্তানে অবশেষে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। শ্রীলঙ্কাকে দিয়েই আবারও আন্তর্জাতিক পথচলা শুরু হচ্ছে দেশটির ক্রিকেটে। এই শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী আক্রমণে হোম সিরিজ আয়োজন থেকে নিষিদ্ধ হয়ে পড়েছিল পাকিস্তান। এরপর জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ তাদের দেশে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলেছে। তবে ওই দলগুলোকে এনে কিছু প্রমাণের সুযোগ ছিল না পাকিস্তানের। কিন্তু শ্রীলঙ্কার পূর্ণ শক্তির দলকে পেয়ে ক্রিকেট বিশ্বে নিজেদের নিরাপদ ভেন্যু হিসেবে প্রমাণের সুযোগ পাচ্ছে পাকিস্তান। কঠিন সময়ে বন্ধুত্বের হাত বাড়ানো শ্রীলঙ্কার কাছে অশেষ কৃতজ্ঞতা জানালেন পাকিস্তান কোচ মিসবাহ উল হক। পাশাপাশি সাবেক অধিনায়ক পাকিস্তানে ক্রিকেট ফেরানোর জন্য সবার সাহায্যও কামনা করেছেন। ইন্টারনেট।

আজ থেকে করাচি ও লাহোরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। করাচিতে হবে তিন ওয়ানডে সিরিজ এবং লাহোরে হবে তিন টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের নতুন প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ জানান, ‘এটা পাকিস্তান হোক বা অন্য কোনো দেশ, যারাই আমাদের মতো পরিস্থিতিতে পড়েছে তাদের সাহায্য করা উচিত সবার। যেন এই দেশগুলোতে ক্রিকেট বন্ধ না হয়ে যায়। সবাইকে একটু এগিয়ে আসতে হবে। বিশ্বকে একটু এগিয়ে আসতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত