সরিষাবাড়ীতে বিদ্যালয়ের মাঠে কাঁচামাল ব্যবসায়ীর লাশ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা থেকে এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নূর ইসলাম (৩৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান জানান, শুক্রবার সকালে ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ ভাটারা গ্রামের জৈন উদ্দিনের ছেলে নূর ইসলামের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

ওসি জানান, নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত