পরমাণু অস্ত্র নিরোধ চুক্তির স্বাক্ষরিত দলিল হস্তান্তর করেছে বাংলাদেশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০২ পিএম

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরোধ চুক্তি ‘ট্রিটি অন দা প্রহিবিটেশন অব নিউক্লিয়ার ওয়েপনস-২০১৭’ স্বাক্ষরিত দলিল হস্তান্তর করেছে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের ফাঁকে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জাতিসংঘের ট্রিটি সেকশনে স্বাক্ষরিত চুক্তির দলিল জমা দেন।

চুক্তির খসড়া উন্মুক্ত করার প্রথম দিনেই বাংলাদেশ এতে স্বাক্ষর করেছে। ৩২টি দেশ এতে স্বাক্ষর করেছে।

বাংলাদেশ পুরোপুরি পরমাণু বোমা নিরস্ত্রীকরণে বিশ্বাস করে এবং ইতিমধ্যেই বিশ্বের অন্যান্য পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত