শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শনিবার জাঁ নেসার ওসমান পরিচালিত চলচ্চিত্র ‘পঞ্চসঙ্গী’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অমর কথাশিল্পী শওকত ওসমান রচিত ‘পঞ্চসঙ্গী’ থেকে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
উদ্বোধনী প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অনুভূতি ব্যক্ত করেন শিশুতোষ চলচ্চিত্রের পরিচালক জাঁ-নেসার ওসমান। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় পাঁচ পথশিশুর গল্প উঠে এসেছে চলচ্চিত্রটিতে। এটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত চলচ্চিত্র।
