ফের উত্তাল কাশ্মীর, অভিযানে নিহত ৩ স্বাধীনতাকামী-১ ভারতীয় সেনা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৪ পিএম

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সেনা অভিযানে তিনজন স্বাধীনতাকামী নিহত হয়েছে। এতে নিহত হয় একজন ভারতীয় সেনা সদস্যও।

এনডিটিভি ও ডন জানায়, শুক্রবার রাতে শুরু হওয়া বিক্ষোভের জের ধরে পরদিন একাধিক স্থানে অভিযান চালায় ভারতীয় বাহিনী।

জাতিসংঘে ইমরান খানের ভাষণের পর শুক্রবার রাতে শ্রীনগরজুড়ে বিক্ষোভ শুরু হয়। পাক প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে মিছিল করে তারা। এ সময় তারা ইমরান খানের পক্ষে স্লোগান দেয়।

বিক্ষোভ নিয়ন্ত্রণে শনিবার চলাচলের ওপর ফের বিধিনিষেধ আরোপ করে স্থানীয় প্রশাসন। পরবর্তীতে অভিযানে নামে সেনাবাহিনী।

ডন জানায়, অভিযানে নিহত তিন ব্যক্তি হচ্ছে স্বাধীনতাকামী সংগঠন উলেমা-ই-ইসলাম ফাজল (জেইউআই-এফ) এর সদস্য। এক বিস্ফোরণে তারা নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও ১২ জন জেইউআই-এফ সদস্য।

স্বাধীনতাকামী সংগঠনটির কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ হানিফের ওই স্থান ত্যাগ করার পরপরেই এ বিস্ফোরণ ঘটে। তাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। সেখানে এই বিস্ফোরণ ঘটায় স্বাধীনতাকামীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত