শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:১১ পিএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। প্রত্যেকটি উন্নয়নের সঙ্গে জনগণকে সংশ্লিষ্ট করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়নের সমস্যা চিহ্নিত করে ডাটাবেজ তৈরি করা হচ্ছে। জনগণ তাদের সমস্যাগুলো ডাটাবেজে অন্তর্ভুক্ত করতে পারবে।’

গতকাল শনিবার সন্ধ্যায় মনোহরদী উপজেলার মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও তৃণমূল কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো অন্যায় আর দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক তাদের আইনের আত্ততায় আনা হবে।

মনোহরদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, যুবলীগ নেতা মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত