রাজশাহীতে মোটর শ্রমিক নেতার বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৩ পিএম

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে অনিয়ম ও লুটপাটের অভিযোগ বেশ পুরনো। শ্রমিকদের নামে আদায় করা টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে এবার শ্রমিক ইউনিয়নের শীর্ষ দুই নেতা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরীর বিরুদ্ধে ইউনিয়নের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন সংগঠনের একাংশের নেতারা। নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে রাজশাহীর পরিবহন সেক্টরে এই শ্রমিক নেতা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ সূত্রে উঠে এসেছে।

সম্প্রতি শ্রমিক ইউনিয়নের সদস্যদের পক্ষ থেকে লিখিত আকারে এসব অদিভযোগ দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। সাবেক সভাপতি কামাল হোসেন রবি ও মমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি অভিযোগ এই প্রতিবেদকের হাতেও পৌঁছেছে।

মাহাতাব হোসেন চৌধুরী তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগের সবই মিথ্যা বলে দাবি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত