দেশে চার ধরনের সাইবার অপরাধের প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন। সংগঠনটির এক গবেষণায় দেখা গেছে, ফোনে বার্তা পাঠিয়ে হুমকি, কপিরাইট আইন লঙ্ঘন, পণ্য বিক্রি করতে গিয়ে প্রতারণা এবং অনলাইনে কাজ করিয়ে নেওয়ার কথা বলে প্রতারণামূলক অপরাধপ্রবণতা বেড়েছে দেশে।
গতকাল রবিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘সাইবার সচেতনতা মাস-অক্টোবর’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ তথ্য জানায়। সে সময় গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সিসিএ ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজ।
সংবাদ সম্মেলনে কাজী মুস্তাফিজ বলেন, ‘২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে সাইবার অপরাধের পরিমাণ তুলনামূলক বেশি সংঘটিত হয়েছে, যা মোট ১১টি ধাপে সংঘটিত হয়।
