কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৮ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পর্শ হয়ে রিয়াজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার বাবার নাম বাবুল মিয়া। রিয়াজ স্থানীয় একটি মাদ্রাসায় কয়েকদিন আগে ভর্তি হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রিয়াজের খালা শারমিন জানান, তারা কামরাঙ্গীরচরে চাঁন মসজিদ এলাকায় থাকেন। সকালে বাসা থেকে বের হয় রিয়াজ। এরপর আমিনবাগে ফুটবল খেলার সময় বল একটি টিনশেড বাড়ির চালে আটকে যায়। আমড়াগাছ বেয়ে বল আনতে গেলে সেখান সে বিদ্যুৎস্পর্শ হয়। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত