গুনে গুনে ১৪৬৮ দিন পর সেরি আয় গোল করেও জয়ের মুখ দেখা হল না মারিও বালোতেল্লির। নাপোলির বিপক্ষে ১-২ গোলে হেরে গেছে তার দল ব্রেশা।
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে এক গোল শোধ দেন বালোতেল্লি।
ইতালির শীর্ষ লিগে ২৯ বছর বয়সী এই ফুটবলার এর আগে গোল করেন ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর।
এই জয়ের পর নাপোলি চতুর্থ স্থান আরও মজবুত করল। বালোতেল্লির দল সেই ১৪ নম্বরেই।
এদিন নাপোলি বালোতেল্লিদের খুব একটা পাত্তা দেয়নি। ৫৬ শতাংশ সময় বল দখলে রেখেছিল তারা। গোলে শট নিয়েছে সাতটি।
