২০টি হাত বোমা ও ২৫ রাউন্ড গুলিসহ যুবদল নেতা আটক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৪ পিএম

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ বোমা ও গুলিসহ মাহফুজুর রহমান বুলেট (২৮) নামের এক ইউনিয়ন যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাহফুজুর রহমান বুলেট হামছাদি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই এলাকার নুরুল আলমের ছেলে।

সদর থানার এস আই আবদুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন যুবদল নেতা মাহফুজুর রহমান বুলেটের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িতে তল্লাশি করে ২০টি হাত বোমা ও শটগানের ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত