দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৯:৪৫ এএম

পটুয়াখালীর দুমকিতে নির্মাণাধীন ভবনের দেয়ালে পানি দিতে বৈদ্যুতিক মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াদুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, দুমকি উপজেলা কমপ্লেক্স সংলগ্ন নির্মাণাধীন নতুন বাড়িতে বৈদ্যুতিক মটরে সুইচ দিতে গিয়ে রিয়াদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় লুথ্যারান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক (রিয়াদুল ইসলাম) মৃত ঘোষণা করেন।

নিহত রিয়াদুল ইসলামের বাড়ি উপজেলার দুমকি গ্রামে। তার বাবার নাম আমির হোসেন প্যাদা।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অসম্মতি থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত