দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, বাংলাদেশিসহ আহত ৬

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১০:৫৫ এএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি ঘটেছে। এক বাংলাদেশিসহ আহত হয়েছেন ছয়জন।

দুবাই ট্র্যাফিক পুলিশের পরিচালক ব্রিগেডিয়ার সাইফ মুহাইর আল মাজরুই জানিয়েছেন, শারজায় যাওয়ার পথে মিরদিফ সিটি সেন্টারের কাছে মোহামেদ বিন জায়েদ রোডে একটি মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মিনি বাসটিতে চালকসহ ১৪জন যাত্রী ছিলেন।

নিহত আটজনের লাশ দুবাইয়ের রাশিদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে গালফ নিউজকে জানিয়েছেন সমাজকর্মী নাসির আল ভাতানাপালি। আর আহত ছয়জনকে রাখা হয়েছে জরুরি বিভাগে। এর মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনার হতাহতদের নাম ও আদ্যোপান্ত এখনো প্রকাশ করা হয়নি।

তবে নাসির ভাতানাপালি জানান, চালকসহ নিহত আটজনের মধ্যে ছয়জন নেপালের নাগরিক। একজন ভারতীয়, একজন পাকিস্তানি। আহত ছয়জনের একজন বাংলাদেশি, পাঁচজন ভারতীয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত