ইন্দোনেশিয়ায় পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে আহত ২৫০

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১০:৪০ পিএম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সরকার প্রস্তাবিত এক আইন সংস্কারের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের অন্তত ২৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গত মঙ্গলবার পুলিশের সঙ্গে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়ায় বিবাহবহিভর্‚ত যৌন সম্পর্ক নিষিদ্ধ করাসহ বেশ কয়েকটি বিষয়ে নতুন বিধিবিধান যুক্ত করে একটি আইনের খসড়া তৈরি করে দেশটির সরকার। এই খসড়া বাতিলের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে দেশটির বিভিন্ন শহরে আন্দোলন শুরু হয়েছে।

পুলিশ মুখপাত্র ডেডি প্রাসিতো বলেন, আহতদের মধ্যে ৪১ পুলিশ রয়েছে। হতাহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৬৪৯ জনকে আটকও করা হয়েছে বলে জানান তিনি।

১৯৯৮ সালে সুহার্তোকে ক্ষমতাচ্যুত করতে শিক্ষার্থীদের আন্দোলনের পর এবারের এই বিক্ষোভকে অন্যতম বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। গত সোমবার জাকার্তায় এই আইনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাজপথে জড়ো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত