কলকাতায় অমিত শাহ

পশ্চিমবঙ্গে একজন অনুপ্রবেশকারীও থাকতে পারবে না

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১০:৪২ পিএম

পশ্চিমবঙ্গ রাজ্যে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) করা হবে। তৃণমূল কংগ্রেস যতই বিরোধিতা করুক না কেন, এটির বাস্তবায়ন করবে বিজেপি। একজন অনুপ্রবেশকারীও পশ্চিমবঙ্গে থাকতে পারবে না। গতকাল মঙ্গলবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এমনটিই বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সভাপতি অমিত শাহ।

বক্তব্যে তিনি বলেন, ‘দিদি নিজেই একসময় অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার কথা বলতেন। এখন ভোটব্যাংকের কথা মাথায় রেখে এনআরসি হতে দিতে চাইছেন না।’ এনআরসি নিয়ে তৃণমূল কংগ্রেস ভীতি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন অমিত শাহ।

বিজেপিপ্রধান বলেন, ‘মানুষের মনে ভীতি সৃষ্টি করতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা রটানো হচ্ছে। বলা হচ্ছে, হিন্দুদেরও তাড়িয়ে দেওয়া হবে। এর চেয়ে বড় মিথ্যা হতে পারে না। হিন্দু, বৌদ্ধ, শিখ শরণার্থীদের কেউ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করবে না। নাগরিকত্ব সংশোধনী বিল পাস হলে শরণার্থীরাও দেশের নাগরিক হিসেবে সমস্ত অধিকার ও সুযোগ-সুবিধা পাবেন।’ কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিরোধিতা করায় তৃণমূল কংগ্রেসকে একহাত নেন অমিত শাহ। তিনি বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই পশ্চিমবঙ্গের মানুষও ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত