ক্যাসিনোর টাকার ভাগ নিয়েছেন যারা তারাও সমান অপরাধী : কাজী ফিরোজ

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১২:০৭ এএম

যারা ক্যাসিনো ও জুয়া খেলার মদদ দিয়েছেন এবং টাকার ভাগ নিয়েছেন, তারাও সমান অপরাধী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, এ অপরাধ তো একদিনে হয়নি। দীর্ঘদিন প্রশাসনের নাকের ডগায় এগুলো চলেছে। এখনো বিভিন্ন বাজার ও মার্কেটে চলছে অবাধ চাঁদাবাজি। জায়গা দখল করে মার্কেট নির্মাণ করে চলছে হাজার কোটি টাকার লুটপাট। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর টিকাটুলীতে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

কাজী ফিরোজ বলেন, প্রশাসন যদি প্রথম থেকেই এসব বিষয়ে কঠোর মনোভাব দেখাত, তাহলে এটা ভয়ংকর রূপ ধারণ করত না। প্রধানমন্ত্রীকে এগুলো নির্মূলে সরাসরি হস্তক্ষেপ করতে হতো না। জুয়া ও মাদক ধ্বংস করে দিচ্ছে হাজার হাজার পরিবার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত