জার্মানিতে বিএমডব্লিউ বার্লিন ম্যারাথনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের মাহরীন খান। অপেশাদার খেলোয়াড় হিসেবে বিজয়ী হয়েছেন তিনি। মাহরীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের বড় মেয়ে।
মাহরীন খানের এই সাফল্যের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
মাহরীন খান আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট টেকনোলজি (এমআইটি) পিএইচডি করছেন। গত বছরও আমেরিকা ম্যারাথনে বাংলাদেশি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
