বেতন তুলতে গিয়ে বাসচাপায় ফায়ার সার্ভিস কর্মকর্তা নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১১:১৭ পিএম

নারায়ণগঞ্জে এজি অফিসে বেতনের টাকা তুলতে গিয়ে বাসচাপায় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম নিত্য গোপাল (৫৯)। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তিনি নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। দুই মাস পর চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল তার।

সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ারম্যান আ. জলিল জানান, বেতনের টাকা তুলতে এজি অফিসে যান নিত্য গোপাল। সেখান থেকে ফেরার পথে মোগড়াপাড়া চৌরাস্তায় দুর্ঘটনার শিকার হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত