কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০৩:২৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর হোসেন (২২) নামের এক যুবকের মৃত্য হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই উপজেলার বহিরগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগর বহিরগাছি গ্রামের রুহুল আমিনের ছেলে।

উপজেলার রাখালগাছি ইউনিয়নের বহিরগাছি ওয়ার্ডের ইউপি সদস্য ইজ্জত আলী জানান, সাগর বিদ্যুৎচালিত মেশিন নিয়ে গ্রামে গ্রামে ঘুরে গোবাদি পশুর (বিচালী) শানি কেটে সংসার চালায়।

বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ লাইনের মাধ্যমে ওই মেশিনের ব্লেডে ধার দিচ্ছিলেন। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিদ্যুৎ সুইচ বন্ধ না করেই তার হাতে নিয়ে পুনরায় সংযোগের চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত