মাতৃহারা পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০৩:৩৩ পিএম

দীর্ঘ রোগ ভোগের পর না ফেরার দেশে চলে গেলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের মা। বুধবার টুইটারে মাতৃহারার খবর জানান সাবেক এই তারকা ব্যাটসম্যান।

“আজ আমার পৃথিবী (আমার মাকে) হারালাম। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুগ্রহ করে সুরা ফাতিহা পড়ুন; তার জন্য দোয়া করুন।”

মায়ের মৃত্যুতে ইউসুফকে সমবেদনা জানিয়েছেন দেশটির ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান কোচ কাম প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক টুইটারে লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। (শ্রীলঙ্কার বিপক্ষে) ম্যাচের পর এই খবরটা শুনে খুব খারাপ লাগছে। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। ইউসুফ ও তার পরিবারকে শোক সইবার ক্ষমতা দেন।”

ইউসুফের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন, উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল, সালমাট বাট, সোহেল তানভীরসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত