ঠাকুরগাঁওয়ের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত লালমনিরহাট ও নীলমামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মনির।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালমনিরহাটের দলগ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে আশরাফ (৩৫), বালাপাড়া গ্রামের জামান উদ্দীনের ছেলে ইদ্রিস আলী (২৫), নীলফামারীর ঝুনাগ্রামের নরেন্দ্রনাথের ছেলে হৃদয় (২৫), চাওরাডাঙ্গী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে লেলিন (২৩) ও জাহিদুল ইসলাম (২৫), নীলফামারীর পশ্চিম কাঁঠালী গ্রামের মৃত রমজান আলীর ছেলে লেলিন (২৭) ও মৃত সত্যেন্দ্রনাথ রায়ের ছেলে নিশিকান্ত (২৩)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোসফেকুর রহমান, সদর থানার ওসি আশিকুর রহমানসহ ঠাকুরগাঁও পুলিশের কর্মকর্তারা।
