দুর্গোৎসব

মলগুলোতে ক্রেতার বাড়তি ভিড়

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০১:০৫ এএম

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ শুক্রবার। এজন্য গতকাল বৃহস্পতিবার নগরীর শপিং মলগুলোতে ছিল ক্রেতার বাড়তি ভিড়। নিউমার্কেট, আফমি প্লাজা, সানমার ওশান সিটি, আমিন সেন্টার, রিয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডি লেইন, টেরিবাজার, হকার্স মার্কেট ঘুরে দেখা গেছে সব বয়সী মানুষের ভিড়। তবে পুরুষের চেয়ে নারী ক্রেতার সংখ্যা বেশি। হকার্স মার্কেটের ওয়ান টার্চ প্যান্টের দোকানের স্বত্বাধিকারী বাপ্পা ভট্টাচার্য্য বলেন, দিন-রাত সমানে বিক্রি চলছে। দুর্গোৎসবের বিক্রির আমেজটা ভিন্ন। যেখানে প্রতিদিন ১০-১৫টি প্যান্ট বিক্রি হতো, সেখানে বিকেলেই ১০০ পিস প্যান্ট বিক্রি হচ্ছে।

নিউমার্কেটের ফ্যাশন হাউজের বিক্রয়কর্মী রিফাত আহমেদ বলেন, সাদা ও হালকা রঙের পাঞ্জাবির চাহিদা বেশি। প্রতিদিন ৫০-৬০টি পাঞ্জাবি বিক্রি হচ্ছে। তবে সুতি কাপড়ের পাঞ্জাবির পাশপাশি পূজার রং এবং শ্লোক লেখা পাঞ্জাবির কাটতি বেশি।  এবার মহানগরীতে ১৬টি থানায় ২৭০টি মণ্ডপে পূজা হচ্ছে। জেলার ১৫টি উপজেলায় সার্বজনীন ও পারিবারিক পূজাসহ মোট ১ হাজার ৮৭৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী মÐপে চলবে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা। আগামী মঙ্গলবার বিজয়া দশমীতে বিকেলে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। মহানগরীর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার বলেন, রাত ১২টার পর নগরীর কোনো মণ্ডপে যেন অনুষ্ঠান না চলে, সে বিষয়ে আয়োজকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ডিজে পার্টি নয়। নেশাগ্রস্ত কেউ মÐপে আসতে পারবে না। তিনি আরও বলেন, মণ্ডপে বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থানা কমিটির স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। দুর্গোৎসব ঘিরে নিরাপত্তার হুমকির কোনো তথ্য নেই জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান। তিনি বলেন, প্রত্যেকটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। এ ছাড়া ১৬টি থানায় ১৬ জন সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ গুজব সৃষ্টি করলে তাদের কঠোরভাবে দমন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত