ভিলেন বনাম জেমস বন্ড: কে আগে চুমু দিয়েছিল

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৬:৪২ পিএম

জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবি ‘নো টাইম টু ডাই’-এ ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন অস্কার জয়ী রামি মালিক।

শুটিংয়ের একটি মজার অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। জেমস বন্ড নাকি চরম শত্রুকে চুমু দিয়েছে। যেখানে ক্রেইগ হলেন বন্ড, ভিলেন মালিক।

একটি টক শো-এ ‘বোহিমিয়ান র‌্যাপসডি’ অভিনেতা বলেন, “ড্যানিয়েলের সঙ্গে একটি খুবই জটিল দৃশ্য ছিল। পরিচালক ক্যারি জোজি ফুকুনাগার সঙ্গে সেই দৃশ্যেরই রিহার্সাল করছিলাম। একটা টেবিলে বসে দৃশ্যটি নিয়ে আলোচনা করছিলাম ঘণ্টার পর ঘণ্টা। হঠাৎ করেই ড্যানিয়েল আমাকে জড়িয়ে ধরে। এর পর প্রথমে আমি চুমু দিয়েছিলাম নাকি ও, মনে নেই আর... কিন্তু দু’জনে চুম্বনে আবদ্ধ হয়েছিলাম।”

সঙ্গে যোগ করেন, “এরপর নিজেকে ধাতস্থ করে একটাই কথা জিজ্ঞাসা করেছিলাম... তাহলে কি এবার আমি বন্ড গার্ল হয়ে গেলাম!”

৩৮ বছরের রামি মালিক জানান, শ্রেষ্ঠ বন্ডের ভোট তিনি ড্যানিয়েল ক্রেইগকেই দেবেন।

এই প্রসঙ্গে বলেন, “ক্রেইগের সঙ্গে ছবি করার জন্য ভীষণই আগ্রহী ছিলাম। মাঝেমধ্যে মনে হয় আমিই বোধ হয় প্রথম চুমু দিই সেদিন।”

২০২০ সালের ৩ এপ্রিল যুক্তরাজ্যে মুক্তি পাবে ‘নো টাইম টু ডাই’। এর পর বাকি বিশ্বের দর্শকেরা দেখতে পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত