নগরীর বাকলিয়া এলাকায় আগুনে একটি দোকান ও একটি ঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ জানান, বাকলিয়া মিয়াখাননগর এলাকায় মফিজুর রহমান নামে এক ব্যক্তির দোকান ও সেমিপাকা ঘরে ৮টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। লামার বাজার ও কালুরঘাট ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনীর ছয়টি গাড়ি গিয়ে সাড়ে ৯টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লাখ টাকা হতে পারে বলে জানান তিনি।
