কাশ্মীরে ডেপুটি কমিশনারের অফিসে গ্রেনেড হামলা, আহত পুলিশ কর্মকর্তা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০১:৪৭ পিএম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সরকারি অফিসকে লক্ষ্য করে গ্রেনেড হামলায় সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং একজন সাংবাদিকও আছেন।

রয়টার্স জানায়, শনিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ শহরে ডেপুটি কমিশনারের অফিসকে লক্ষ্য করে এই গ্রেনেড হামলা হয়। পুলিশ একে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করেছে।

৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল থেকে কঠোর নিরাপত্তা জারি করা হয় অঞ্চলটিতে। দুই মাস ধরে চলমান কারফিউতে কিছু জায়গায় স্বাভাবিকতা ফিরে আসলেও এখন পর্যন্ত ইন্টারনেট সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে সেখানে।

বৃহস্পতিবার থেকে অঞ্চলটিতে সব স্কুল খুলে দেওয়া হয়েছে। দুই মাস পর সচল হলেও এখনও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি প্রতিষ্ঠানগুলোতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত