মাদারীপুর শহরের শান্তিনগর এলাকায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমান সরদার নামে এক যুবককে শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আমানের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আমান সরদার বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। পরে অপমান সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। আমান সরদার স্কুলছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গত রাত থেকেই আমানকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হয়। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
