বিএসপিএ’র বর্ষসেরা ফটোসাংবাদিক ফিরোজ-টেংকু-বাপ্পি

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০২:১২ এএম

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ফটোসাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন দৈনিক দেশ রূপান্তরের নাজমুল হক বাপ্পি। তিনি ও প্রথম আলোর শামসুল হক টেংকু এই বিভাগে রানারআপ হয়েছে। চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছেন ডেইলি স্টারের ফিরোজ আহমেদ।

শনিবার রাজধানীর ফারস হোটেলে অনুষ্ঠিত হয়ে ক্রীড়া সাংবাদিক এবং লেখকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ‘ম্যাক্স-বিএসপিএ নাইট ২০১৯’। প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিক নির্বাচন করে থাকে সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সংগঠন- বিএসপিএ।

এবার ‘স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার ২০১৮’ এর পুরস্কার তওফিক আজিজ খান ট্রফি জিতেছেন দৈনিক প্রথম আলোর হেড অব স্পোর্টস তারেক মাহমুদ। বিএসপিএ পারফরমার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা। সব মিলে মোট ৭টি ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হয়।

যারা পুরস্কার পেলেন-

তওফিক আজিজ খান ট্রফি (স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার ২০১৮)

চ্যাম্পিয়ন: তারেক মাহমুদ, হেড অব স্পোর্টস, দৈনিক প্রথম আলো

রানার আপ: সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

রানার আপ: সাদমান সাকিব, স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টি ফোর

রণজিৎ বিশ্বাস ট্রফি (ফিচার রিপোর্ট/ডকুমেন্টারি ২০১৮)

চ্যাম্পিয়ন: সাদমান সাকিব, স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টি ফোর

রানার আপ: ফারজানা জহির, সিনিয়র রিপোর্টার, ডিবিসি নিউজ

রানার আপ: শেখ আশিক, রিপোর্টার, ডিবিসি নিউজ

বিএসপিএ পারফরমার অব দ্য ইয়ার-২০১৮

সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

আব্দুল হামিদ ট্রফি (সিরিজ রিপোর্ট ২০১৮)

চ্যাম্পিয়ন: রাহেনুর ইসলাম, সিনিয়র সাব-এডিটর, দৈনিক কালের কণ্ঠ

রানার আপ: সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

রানার আপ: রফিকুল হায়দার ফরহাদ, সিনিয়র রিপোর্টার, দৈনিক নয়া দিগন্ত

বদি-উজ-জামান ট্রফি (এক্সক্লুসিভ রিপোর্ট ২০১৮)

চ্যাম্পিয়ন: তারেক মাহমুদ, হেড অব স্পোর্টস, দৈনিক প্রথম আলো

রানার আপ: সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

রানার আপ: রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, জাগোনিউজ২৪.কম

আতাউল হক মল্লিক ট্রফি (সাক্ষাৎকার ২০১৮)

চ্যাম্পিয়ন: মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

রানার আপ: নোমান মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

রানার আপ: মোহাম্মদ ইসাম, বাংলাদেশ করেসপন্ডেন্ট, ক্রিকইনফো

বদরুল হুদা চৌধুরী ট্রফি (স্পোর্টস ফটোগ্রাফি ২০১৮)

চ্যাম্পিয়ন: ফিরোজ আহমেদ, স্টাফ ফটোগ্রাফার, ডেইলি স্টার

রানার আপ: শামসুল হক টেংকু, স্পেশাল ফটো জার্নালিস্ট, দৈনিক প্রথম আলো

রানার আপ: নাজমুল হক, ফটো জার্নালিস্ট, দৈনিক দেশ রূপান্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত