নিখোঁজের একদিন পর ডোবায় মিলল দোকান কর্মচারীর লাশ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০৭:২২ পিএম

ভোলায় নিখোঁজ হওয়ার একদিন পর ডোবা থেকে মো. জামাল (৪০) না‌মের এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

রবিবার সকালে দৌলতখান উত্তর জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর কুমরী গ্রা‌মের একটি ডোবা থে‌কে তার লাশ উদ্ধার করা হয়। ‌নিহত জামাল সদর উপ‌জেলার উত্তর দিঘলদী ইউনিয়নের দিঘলদী গ্রা‌মের নুরুল ইসলামের ছে‌লে ও স্থানীয় ঘুইংগারহাট বাজা‌রের ক্যা‌ফে তাজ দো‌কা‌নের কর্মচারী।

ভোলা সদর ম‌ডেল থানার ওসি মো. এনা‌য়েত হো‌সেন জানান, জামাল শ‌নিবার দুপুর ১২টার পর থে‌কে নিখোঁজ ছি‌লেন। তার প‌রিবারের লোকজন তা‌কে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। প‌রে র‌বিবার সকা‌লে স্থানীয়রা ওই এলাকার এক‌টি ডোবায় তার লাশ ভাস‌তে দেখে পু‌লি‌শে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

‌তি‌নি আ‌রও জানান, নিহ‌তের শরী‌রে কিছু আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। ত‌বে এটা হত্যা কি না এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদ‌ন্তের পর নি‌শ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত