উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০৯:১৪ পিএম

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। গত রবিবার রাতে তার বিয়ের আয়োজন করা হয়েছিল।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসিম উদ্দিন জানান, উপজেলার মুমিনপুর গ্রামের ওই কিশোরীর দিনমজুর বাবা স্থানীয় এক যুবকের সঙ্গে তার বিয়ের আয়োজন করেছিলেন। খবর পেয়ে তিনি মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর মাধ্যমে বিয়েটি বন্ধ করান।

ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী জানান, মেয়েটির বাবা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত