শেরপুর সদর উপজেলা

হুইপ ও তার মেয়ের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১২:০০ এএম

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠেয় শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি ও তার মেয়ে ডা. শারমিন রহমান অমির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জেলা আ.লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মো. মিনহাজ উদ্দিন মিনাল। গতকাল সোমবার দুপুরে শেরপুর প্রেস ক্লাবে এ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনার মাধ্যমে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের এ অভিযোগ করে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত