ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০২:০৩ পিএম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলার মঞ্জু রানী (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুসহ ১১জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

সোমবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। সে ওই দিনই সকাল সাড়ে ১০টার দিকে ডেঙ্গু জ্বর নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মৃত মঞ্জুর বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর গ্রামে। সে ওই এলাকার হরিপদ কুমারের স্ত্রী।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে সে জ্বরে আক্রান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন পরিবারের লোকজন। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

ফরিদপুরের সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। বর্তমানে জেলার হাসপাতাল গুলোতে মোট চিকিৎসা নিচ্ছেন ৭৭ জন।

এছাড়াও গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ২৯৯৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছুটি নিয়ে বাড়িতে ফিরে গেছেন ২৪৩৪ জন রোগী। আর ঢাকায় রের্ফাড করা হয়েছে ৪৭৪জনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত