পূজায় অংশ নিয়ে সমালোচিত নুসরাত, পাশে দাঁড়ালেন তসলিমা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০৭:৪৫ পিএম

সম্প্রতি সিঁদুর পরে অষ্টমীতে স্বামীর সঙ্গে সুরুচি সংঘে অঞ্জলি দিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। তারপর থেকে নুসরাতকে নিয়ে চলছে সমালোচনা। মৌলবাদীদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। নুসরাতকে নিয়ে যখন সমালোচনা চলছে তখন তার পাশে দাঁড়ালেন সাহিত্যিক তসলিমা নাসরিন।

এর আগে রথযাত্রায় রথের রশি টেনে সমালোচিত হয়েছেন নুসরাত। এবার হলেন সিঁদুর পরে পূজা দিয়ে। শুধু তাই নয় একজন হিন্দু মেয়ের মতোই রীতিমতো উপোস করে অঞ্জলিও দেন তিনি। এরপর ঢাকও বাজান। ফলে অষ্টমীর পর থেকে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নুসরাত জাহান। মৌলবীদের দাবি, আল্লা ছাড়া কারও কাছে প্রার্থনা করাই অনুচিত। তা সত্ত্বেও মহাষ্টমীতে অঞ্জলি দেওয়া মানে ইসলামের বদনাম করছেন নুসরাত।

এমন সমালোচনা যখন চলছে তখন তসলিমা নাসরিন এক টুইটে বলে, ‘যখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন অ-মুসলিম হয়ে অন্যান্য মুসলিমদের মতো হিজাব পরেন ও আল্লার কাছে প্রার্থনা করেন তখন ইমামরা তাকে বলে নিরপেক্ষ। আর নুসরাত জাহান যখন অ-হিন্দু হয়ে অন্যান্য হিন্দুদের মতো মণ্ডপে গিয়ে প্রার্থনা করেন, তখন তাকে ইমামরা বলেন অ-মুসলিম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত