চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে মাহবুবুল আলম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইমামনগর এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
পরিবারের সদস্যরা জানান, গত সোমবার রাতে স্ত্রী-সন্তান বাড়িতে না থাকায় ঘরে একাই ছিলেন মাহবুবুল। সকালে দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার এসআই দেলোয়ার দেশ রূপান্তরকে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
