পরিবেশ দূষণের দায়ে সিইপিজেডের ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১২:০২ এএম

নগরীর নাসিরাবাদ ও ইপিজেড এলাকায় পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।

বৃহস্পতিবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক এই আদেশ দেন।

প্রতিষ্ঠান দুটি হচ্ছে– নাসিরাবাদের ইসলাম স্টিল মিলস লিমিটেড এবং সিইপিজেডের চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা জানান, গত ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠান দুটি পরিদর্শনে গিয়ে দূষণের প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তরের টিম। এর মধ্যে ইসলাম স্টিল থেকে মাত্রামান বহির্ভূত অপরিশোধিত বায়ু নির্গমনের প্রমাণ পাওয়া যায়। আর সিইপিজেডস্থ চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে অপরিশোধিত তরল বর্জ্য নিষ্কাশন করে পরিবেশ দূষণ করার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর।

তিনি জানান, এজন্য প্রতিষ্ঠান দুটিকে বৃহস্পতিবার শুনানিতে হাজির হওয়ার নোটিস দেওয়া হয়েছিল। শুনানি শেষে ইসলাম স্টিলকে ৪ লাখ ৮৬ হাজার এবং চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারকে ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত