ফেনীতে বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১০:২৮ এএম

ফেনীতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল হক মানিক ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির এ সদস্য পেশায় রংমিস্ত্রি ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফাজিলপুর বাজারের পাশে রবিউলের বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওমর হায়দার। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানা যায়নি।

রবিউলের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত