যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২৬, ১২:৫৯ এএম

যশোর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে যশোর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পরে ডিবি পুলিশ তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।

কোতয়ালি থানার ওসি মাসুম খান বলেন, ডিবি পুলিশের অভিযানে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমে সংশ্লিষ্ট আওয়ামী লীগের নেতা এবং তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

তবে গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে ভিন্ন দাবি করেছে মোস্তফা ফরিদের পরিবার। তাদের ভাষ্য, শনিবার রাতে যশোর শহরের খালধার রোডের বাসা থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত