আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০৫:৪৩ পিএম

রাজশাহীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে নগরের কাজলা ফুলতলা এলাকায় বালু তোলার ড্রেজার নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, নগরীর ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফুলতলা এলাকার আসলাম আলীর ছেলে জুবায়ের হাসান জনি (২৬) ও একই এলাকার যুবলীগ কর্মী মো. সুজন (২৮)। এদের মধ্যে জনির ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে সেটি গুলির চিহ্ন বলে ধারণা করা হচ্ছে। আর চাপাতির আঘাতে সুজনের বাম হাতের একটি আঙুল কেটে গেছে।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ধারালো অস্ত্রের আঘাতে সুজনের একটি আঙুল কেটে গেছে। আর জনির পায়ে আঘাত কিসের সেটি পরীক্ষার পর জানা বলতে পারব। 

মতিহার থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বলেন, ফুলতলা এলাকায় বালু তোলার ড্রেজার নিয়ে বিরোধের জের ধরে দই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একটি পক্ষ দাবি করছে, সেখানে গুলি চালানো হয়েছে। তবে সেটি নিশ্চিত হওয়া যাবে তদন্তের পর।

তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর পর থেকেই পরিস্থিতি শান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত