বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কেউ র্যাগিংয়ে জড়িত থাকলে তাকে সর্বোচ্চ শাস্তির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আবরার হত্যা পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং বা ছাত্র নির্যাতনের অভিযোগ আসলে তা ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে বুয়েটে নিয়ন্ত্রণে বিভিন্ন রুমে র্যাগ এর নাম করে ছাত্রদের নির্যাতন করার অভিযোগ পাওয়া গিয়েছে। সবশেষ আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। এর পরেই র্যাগিং, ছাত্র রাজনীতি বন্ধ ও অভিযুক্তদের বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
