২ ঘণ্টার কমে ম্যারাথন শেষ করে ইতিহাসে কেনিয়ার কিপচোগে

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১১:১৪ পিএম

ইতিহাস গড়লেন কেনিয়ার ইলিউড কিপচোগে। দুই ঘণ্টার কমে ম্যারাথন শেষ করার অনন্য নজির গড়েছেন তিনি। শনিবার অস্ট্রিয়ার ভিয়েনা পার্কে যখন দৌড় শেষ করেন তিনি, তখন দুই ঘণ্টা হতে ২০ সেকেন্ড বাকি ছিল।

এই গ্রহের প্রথম অ্যাথলেট হিসেবে অসম্ভবকে সম্ভব করলেন কিপচোগে। ৩৪ বছর বয়সী এদিন ২৬.২ মাইল (৪২.২কিমি) দৌড় শেষ করতে সময় নেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ড। এটি অবশ্য উন্মুক্ত কোনো ম্যারাথন ছিল না। তাই কিপচোগের রেকর্ডটি অফিশিয়ালভাবে স্বীকৃতি পাচ্ছে না।

তবে ম্যারাথনের বিশ্ব রেকর্ড কেনিয়ার এই দৌড়বিদের দখলেই। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর বার্লিনে কিপচোগে এই রেকর্ড গড়েন। মিট শেষ করতে সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ১ মিনিট ৩৯ সেকেন্ড।

কিপচোগে দুই ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করার চেষ্টা করছিলেন অনেক দিন ধরেই। দুই বছর আগে ইতালিতে কিপচোগের সেই চেষ্টা ব্যর্থ হয়। সেবার তিনি সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ২৫ সেকেন্ড।

কিন্তু হাল ছাড়েন। লক্ষ্য পূরণে নেন নতুন কৌশল নেন। স্থির করেন অঙ্ক কষে তিনি প্রতি কিলোমিটার ছুটবেন। এ দিন কিপচোগে প্রতি কিলোমিটার শেষ করেন প্রায় ২ মিনিট ৫০ সেকেন্ডে।

অনন্য নজির গড়ার পর কিপচোগে বলেন, ‘ইচ্ছে করলে মানুষ সবকিছুই করতে পারে। আজ তা প্রমাণ করতে পেরে গর্ব হচ্ছে। নিজেকে চাঁদের মাটিতে পা দেওয়া প্রথম মানুষের মতোই মনে হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত