ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ২৩.৭২ শতাংশ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০১:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ (২০১৯-২০) স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে ফল প্রকাশ করা হয়। এবারের পাসের হার ২৩.৭২ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ‘খ’ ইউনিটের দুই হাজার ৩৭৮টি আসনের জন্য আবেদন করেন ৪৫ হাজার ১৮ ভর্তি–ইচ্ছুক।

পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪২ হাজার ৯৫৪ জন। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত (এমসিকিউ উত্তীর্ণ) হয়েছেন ১৮ হাজার ৫৮১ জন এবং সমন্বিত পাস করেছেন  ১০ হাজার  ১৮৮ জন।

যেভাবে ফলাফল জানা যাবে:

বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd

ওয়েবসাইটে লগইন করে ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।

এ ছাড়া যে কোনো মোবাইল অপারেটর থেকে DU Kha টাইপ করে 16321 নম্বরে সেন্ড করে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

বিষয় পছন্দক্রম ফরম পূরণের তারিখ:

পাস (মেধাক্রম ১- ২৩৭৮) ছাত্র-ছাত্রীরা ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৬ থেকে ২৩ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে ফরম পূরণ করে ওই সময়ের মধ্যে জমা দিতে হবে।

ফল নিরীক্ষণের আবেদন:  ফি প্রদান সাপেক্ষে ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত