আখাউড়ায় অনিন্দ্য ব্যানার্জি

শেখ হাসিনার ভারত সফরে উভয় দেশই লাভবান হয়েছে

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১২:৩৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে উভয় দেশই লাভবান হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি। তিনি বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর ফলপ্রসূ হয়েছে। ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ে এই সফর চমৎকার।’

গতকাল রবিবার দুপুরে আখাউড়া আগরতলা স্থলবন্দর পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনিন্দ্য ব্যানার্জি বলেন, ‘দুই প্রতিবেশী দেশের মধ্যে সুন্দর রাজনৈতিক সম্পর্ক বিরাজমান। বহু জটিল ইস্যু দুই দেশ সমাধান করেছে।’

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর, আরও দৃঢ় হবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং সম্পর্ক সুদৃঢ় হবে।’

তিনি স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দরের ব্যবসায়ী নেতাদের কাছ থেকে বিভিন্ন সুবিধা-অসুবিধা, সমস্যা-সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত